চট্টগ্রাম   রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

 ঈদের কেনাকাটা সড়ক-মার্কেট সবখানেই জট

নিজস্ব প্রতিবেদক    |    ০৬:০০ পিএম, ২০২২-০৪-১৭

 ঈদের কেনাকাটা সড়ক-মার্কেট সবখানেই জট

 ঈদের দিন যতই ঘনিয়ে আসছে নগরের বিপণি বিতানগুলোতে ক্রেতার ভিড় ততই বাড়ছে। ঈদ ঘিরে পছন্দের কেনাকাটা করতে প্রতিদিন আসছেন হাজারও ক্রেতা।


মার্কেটের ভেতরে যেমন ক্রেতাদের ভিড়, তেমনি বাইরেও ক্রেতাদের জটলা আর রাস্তায় যানজট।  
রোজার শুরু থেকেই ক্রেতারা মার্কেটে আসছেন এবং পছন্দের পোশাক কিনছেন। বিশেষ করে শুক্র ও শনিবার ক্রেতাদের ভিড় বেশি থাকছে। ক্রেতা-দর্শনার্থীদের ভিড়ে দম ফেলার ফুরসত নেই বিক্রয়কর্মীদের।

অন্যদিকে সড়কেও ঘন্টার পর ঘন্টা যানজট লেগে থাকছে৷ নগরের দুই নম্বর গেইট, মুরাদপুর, বহদ্দারহাট, চকবাজার, আন্দরকিল্লা, ওয়াসা মোড়, জামালখান, নিউমার্কেট, দেওয়ানহাট, ফ্লাইওভার নির্মাণকাজ চলমান থাকায় আগ্রাবাদে ঘন্টার পর ঘন্টা যানজটের মুখে পড়ছেন ক্রেতারা। নগরের এসব এলাকা ঘুরে এ চিত্র দেখা গেছে।

আগ্রাবাদ ও আন্দরকিল্লা এলাকায় গিয়ে দেখা যায়, কর্মস্থলে যাওয়ার জন্য মানুষ রাস্তার দুইপাশে অপেক্ষা করছেন। একটি রিকশা, ভাড়ায় চালিত মোটরসাইকেল বা সিএনজি অটোরিকশা এলেই যাত্রীরা হুড়োহুড়ি করে তাতে ওঠার চেষ্টা করছেন। পোশাক শ্রমিকসহ বিভিন্ন কারখানার লোকজন কারখানার গাড়িতে কাজে গেলেও অন্যদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। আর বিকেলের চিত্র আরও ভয়াবহ। কেনাকাটা করতে আসা বেশিরভাগ গাড়িগুলো রাস্তার পাশেই পার্কিং করে রাখা হচ্ছে। এছাড়াও রাস্তায় রয়েছে ভ্রাম্যমাণ দোকান। যেগুলোর কারণে হরহামেশাই যানজট লেগে থাকছে।

রোববার (১৭ এপ্রিল) নগরের চকবাজার এলাকায় গিয়ে দেখা যায়, গুলজার টাওয়ার, মতি শপিং কমপ্লেক্স, কেয়ারী ইলিশিয়ামসহ অধিকাংশ মার্কেট ও শপিংমলে ক্রেতাদের যেমন ভিড় তেমনি বাইরেও মানুষ এবং গাড়ির জট। বেলা ১২টায় নগরের জিইসি মোড়ের সেন্ট্রাল প্লাজা, কাজির দেউড়ির ভিআইপি টাওয়ার এলাকায়ও একই অবস্থা। সানমার ওশান সিটির সামনে ঘন্টার পর ঘন্টার যানজট।

মতি শপিং কমপ্লেক্সের ‘লিজা শাড়ি বিতান’ এর মালিক জাফর আহমদ বাংলানিউজকে বলেন, ঈদ উপলক্ষে মার্কেট ও শপিংমলে ক্রেতাদের ভিড় দিন দিন বাড়ছেই। সড়কেও যানজট। শনিবার সারাদিন দোকানে ব্যস্ত সময় পার করেছি। বিকেলে বাড়ি যাবো, চকবাজার মোড়েই দীর্ঘ যানজট। বাড়ি পৌঁছাতেই সময় লেগেছে এক ঘন্টা। দোকানে মানুষের জট, দোকানের বাইরে গাড়ির জট। অন্যদিকে চরম গরম পড়ছে। জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে।

সানমার ওশান সিটিতে শপিং করতে আসা ফয়সাল মাহমুদ বাংলানিউজকে বলেন, বহদ্দারহাট থেকে সানমার আসতে আমার ৪৫ মিনিট সময় লেগেছে। বহদ্দারহাট মোড়, দুই নম্বর গেইট, সানমারের আগে ব্যাপক যানজট। এরপর দোকানগুলোতেও মানুষের জটলা। সবমিলিয়ে শপিং করতে খুব কষ্ট হচ্ছে।

নগরের দুই নম্বর গেইটে দায়িত্বরত ট্রাফিক পরিদর্শক মঞ্জুর হোসেন বাংলানিউজকে বলেন, দায়িত্বরত ট্রাফিক পুলিশ ছাড়াও আমাদের অতিরিক্ত জনবল দিয়ে সর্বোচ্চ চেষ্টা করছি যাতে মানুষ স্বাচ্ছন্দ্যে ঈদের কেনাকাটা করতে পারে। কিন্তু নগরের ব্যস্ততম এলাকার মধ্যে এটি একটি। তাই অনেক সময় উল্টো পথে গাড়ি পারাপার, ট্রাফিক আইন অমান্য ও সড়কেই গাড়ি পার্কিং করার কারণে যানজট সৃষ্টি হয়। এরপরও আমরা চেষ্টা করছি।

রিটেলেড নিউজ

বৈশ্বিক সংকট মোকাবেলায় মুসলিম উম্মাহ'কে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ডা. আবু নাছেরের 

বৈশ্বিক সংকট মোকাবেলায় মুসলিম উম্মাহ'কে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ডা. আবু নাছেরের 

স্টাফ রিপোর্টার : : কেডিএস গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ্ব খলিলুর রহমানের আমন্ত্রণে আয়োজিত এক অনুষ্ঠানে অংশ...বিস্তারিত


চট্টগ্রামে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৪৮৭

চট্টগ্রামে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৪৮৭

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামে বিশেষ অভিযান চালিয়ে ২৪ ঘণ্টায় ৪৮৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এর মধ্যে মাদকবিরোধী অভিয...বিস্তারিত


ডেঙ্গু প্রতিরোধে ২ হাজার মসজিদে পরিচ্ছন্নতা অভিযান

ডেঙ্গু প্রতিরোধে ২ হাজার মসজিদে পরিচ্ছন্নতা অভিযান

নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গু প্রতিরোধে চট্টগ্রাম জেলার প্রায় দুই হাজার মসজিদ ও মসজিদ প্রাঙ্গণে একযোগে পরিচ্ছন্নতা অভি...বিস্তারিত


চট্টগ্রামে ডেঙ্গুতে শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫৪

চট্টগ্রামে ডেঙ্গুতে শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫৪

নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৮ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫৪ জন ডেঙ্গু ...বিস্তারিত


সমুদ্রপথে হজের স্মৃতি নিয়ে দাঁড়িয়ে আছে পাহাড়তলীর পরিত্যক্ত ক্যাম্প

সমুদ্রপথে হজের স্মৃতি নিয়ে দাঁড়িয়ে আছে পাহাড়তলীর পরিত্যক্ত ক্যাম্প

নিজস্ব প্রতিবেদক : একসময় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা হজযাত্রীদের পদচারণায় মুখর থাকত চট্টগ্রামের পাহাড়তলীর ঐতিহ...বিস্তারিত


চট্টগ্রামে বর্ণাঢ্য আয়োজনে হাজী মিষ্টি মেলার  ব্যবস্থাপনা পরিচালক সুমন এর জন্মদিন উদযাপন

চট্টগ্রামে বর্ণাঢ্য আয়োজনে হাজী মিষ্টি মেলার ব্যবস্থাপনা পরিচালক সুমন এর জন্মদিন উদযাপন

আমাদের ডেস্ক : : চট্টগ্রামের ফয়েজ লেকের অভিজাত রুফটপ রেস্টুরেন্ট অ্যাটমোসফিয়ার রুফটপ মিউজিক ক্যাফেতে ১১ সেপ্টেম...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর